ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

২০২৬ নারী টি২০ বিশ্বকাপের সূচী প্রকাশ, একই গ্রুপে ভারত-পাকিস্তান

ads

২০২৬ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ভারত ও পাকিস্তান। ১৪ জুন, ঐতিহাসিক ম্যানচেস্টার ক্রিকেট গ্রাউন্ডে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের মধ্যকার হাইভোল্টেজ দ্বৈরথ। আইসিসি ঘোষিত সূচি অনুযায়ী- এই ম্যাচটি হবে গ্রুপ–১-এর অন্যতম গুরুত্বপূর্ণ খেলা, যা টুর্নামেন্টের গতিপথ বদলে দিতে পারে!


ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে রাখল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গ্রুপ–১-এ ভারত রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও বাছাইপর্ব থেকে উঠে আসা দুই দলের সঙ্গে। ১৪ জুন পাকিস্তান বনাম ভারত লড়াই, ম্যানচেস্টারে। ২৮ জুন ভারত বনাম অস্ট্রেলিয়া রোমাঞ্চ। বিশ্ব র‍্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে না থাকলেও সরাসরি বিশ্বকাপে জায়গা পেয়েছে পাকিস্তান।ভারত-পাকিস্তানের ঐতিহ্যগত ক্রিকেট যুদ্ধকে কেন্দ্র করে ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাড়তি উত্তেজনা আনতে চাইছে আইসিসি। পুরুষদের বিশ্বকাপে যেমন দুই দেশকে এক গ্রুপে রাখার কৌশল প্রয়োগ করে আসছে আইসিসি, তেমনি আসন্ন নারী বিশ্বকাপেও একই রকম রণকৌশল নেয়া হয়েছে। ফলে ইংল্যান্ডে বসতে যাওয়া টুর্নামেন্টে ভারত ও পাকিস্তান পড়েছে একই গ্রুপে-গ্রুপ ওয়ানে। এই গ্রুপে রয়েছে আরও দুই শক্তিশালী দল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাও। গ্রুপটি পূর্ণতা পাবে বাছাইপর্ব পেরিয়ে আসা দুটি দল যুক্ত হওয়ার পর।


২০২৬ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ১২ জুন, শেষ হবে ৫ জুলাই। আয়োজক দেশ ইংল্যান্ড। পুরো টুর্নামেন্টজুড়ে মোট ১২টি দল অংশ নেবে এবং খেলা হবে সাতটি ভিন্ন ভেন্যুতে। লন্ডনের বিখ্যাত লর্ডস মাঠে অনুষ্ঠিত হবে ফাইনাল, সেমিফাইনাল দুটি হবে দ্য ওভাল ও অন্য একটি নির্ধারিত ভেন্যুতে। উদ্বোধনী ম্যাচে এজবাস্টনে মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড ও শ্রীলঙ্কা।টুর্নামেন্টে মোট ৩৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৪ দিনে। ভেন্যুগুলোর মধ্যে রয়েছে লর্ডস ও দ্য ওভাল ছাড়াও এজবাস্টন, ওল্ড ট্রাফোর্ড, হেডিংলি, ব্রিস্টল ও সাউদাম্পটনের হ্যাম্পশায়ার বোল। টুর্নামেন্টে বাছাইপর্ব থেকে আসবে চারটি দল, যারা খেলবে দুই গ্রুপে ভাগ হয়ে। সেই বাছাইপর্বে বাংলাদেশের মতো দল অংশ নিচ্ছে, যারা যদি চূড়ান্ত পর্বে জায়গা করে নিতে পারে, তাহলেই নাহিদা আক্তার ও নিগার সুলতানাদের দেখা যাবে ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপ খেলতে।


ads
ads
ads

Our Facebook Page